থাইল্যান্ডের এরাওয়ান মন্দিরে বোমা হামলার ঘটনার প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানায়, বোমা বিস্ফোরণের আগে সিসিটিভি ফুটেজে দেখা যায় আদেম কারাদেগ নামের ওই ব্যক্তিকে স্খানে একটি হলুদ ব্যাগ রেখে যেতে দেখা যায়। এর আগে ১৭ আগস্টের বোমা হামলায় দুইজনকে গ্রেফতার করা হয় এই অভিযোগে। কিন্তু পুলিশ জানায় আটককৃতদের কেউই ওই সন্দেহভাজনদের কেউ নয়।
ওই বোমা হামলায় ২০ জন মানুষ নিহত হন যার মধ্যে ১৪ জনই ছিলেন বিদেশি। বোমা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিবিসি