হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

 
রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় ১ জন মারা গেছেন, এ ছাড়া, আহত হন আরো দুইজন। নিহত ব্যক্তি বনশ্রী রামপুরা লালমিয়ার গলি এলাকার শামসুল হকের পুত্র মাসুম ইসলাম (৩২)।
 
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়—মাসুমসহ আহত দুই ব্যক্তি  শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ব্রিজের ওপর দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে ৮ জন আহত হয়।
 
পরে স্থানীয়রা রাত পৌনে ২টার দিকে উদ্ধার করে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক মাসুমকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
 
আহত সিদ্দিককে (৩০) উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রিংকু (২৫) নামের একজনকে প্রাথমিক চিকিত্সা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
 
হাসপাতাল ভারপ্রাপ্ত উপপরিদর্মক সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেন।