রাজধানীতে যুগ্ম সচিবের মেয়ের লাশ উদ্ধার


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলম আরা বেগমের মেয়ে প্রমিথি রহমানের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১টার দিকে রাজধানীর রমনা এলাকার তমাল বিল্ডিংয়ের দ্বিতীয় তলার নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত প্রমিতি রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাবার নাম মাহবুবুর রহমান।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রমিতি রহমানের মৃত্যুর বিষয়টি জানিয়ে রাতে তার মা আলম আরা বেগম পুলিশে খবর দেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।