শিক্ষকদের আস্থা রাখার আহ্বান শিক্ষামন্ত্রীর

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেতন কাঠামো নিয়ে পুনর্গঠিত মন্ত্রিসভার কমিটির ওপর আস্থা রাখুন।
 
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ  কথা বলেন তিনি।
 
শিক্ষামন্ত্রী বলেন, সরকার ঘোষিত অষ্টম বেতন কাঠামো নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অসন্তোষ রয়েছে। অসন্তোষ দূর করতে কাজ করছে সরকার। আশা করি, শিগগিরিই সমস্যার সমাধান হবে। 
 
তিনি বলেন, আপনারদের আন্দোলনের ফলে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে।  আপনারা আন্দোলন করে শিক্ষার্থীদের ক্ষতি করবেন না।