গত মে মাসে পাসকৃত সি-২৪ বিল প্রথম বারের মত কার্যকর হতে যাচ্ছে। শনিবার এই তথ্য কানাডিয়ান মিডিয়ায় প্রচার করা হয়। ২০০৬ সালে টরন্টো শহরের কেন্দ্রস্থলে আল-কায়েদা অনুপ্রাণিত চক্রান্তে ট্রাক বোমা বিস্ফোরণে জড়িত সন্ত্রাসীদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেয়া হয়েছে। তাদের একজন জর্ডান বংশদ্ভূত কানাডিয়ান জাকারিয়া আমারা। যে এখন যাবজ্জীবন কারাদণ্ডে ক্যুবেক কারাগারে রয়েছে।
তাকে তার আইনজীবীর মাধ্যমে ৬০ দিনের মধ্যে চিঠির উত্তর পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। ফলে জাকারিয়ার কানাডিয়ান নাগরিকত্ব বাতিল করে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেশটি থেকে বহিষ্কার করা হবে।
উল্লেখ্য, বহুল আলোচিত সি-২৪ বিলে জাকারিয়াই প্রথম নাগরিকত্ব হারিয়ে বহিস্কৃত হতে যাচ্ছে।