‘বিশ্বশান্তি রক্ষায় প্রশংসনীয় অবদান রাখছে বাংলাদেশ’

 
শান্তিপ্রিয় দেশ হিসেবে বাংলাদেশ ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের অধীনে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করে চলেছে। বাংলাদেশি শান্তিরক্ষীরা সর্বোচ্চমানের পেশাদারী মনোভাব, সাহসিকতা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছেন।
 
বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ সরকারের ইতিবাচক পদক্ষেপের ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান শীর্ষে। বর্তমানে বাংলাদেশের ৯৩৯৮জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। পাশাপাশি নারী শান্তি রক্ষী পাঠানো দিকে থেকেও প্রথমে রয়েছে। বর্তমানের বাংলাদেশের  ২০৫ নারী পুলিশ বিশ্বশান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে।
 
সম্প্র্রতি জাতিসংঘের আন্ডার সেক্রটারি জেনারেল ডিপামেন্ট অব ফিল সার্পোট অতুল খারে বাংলদেশের শান্তি রক্ষী বাহিনীর প্রসংশা করার পাশাপাশি শান্তিরক্ষা মিশনের নীতিমালা প্রণয়ন ও নির্ধারণ পর্যায়ে বাংলাদেশিদের অংশগ্রহণের সুযোগ করে দেয়ার আশ্বাস দিয়েছেন।