সঙ্গীতানুষ্ঠান ‘অনুভবে অভিমানে’

এটিএন বাংলার ঈদুল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় এবার গীতিকার কবির বকুলের মুখোমুখি হচ্ছেন সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিত্। অনুষ্ঠানের নাম ‘অনুভবে অভিমানে’।
 
গান, আলাপন ও আড্ডা সবই হবে এ অনুষ্ঠানে। নিজের দীর্ঘ সঙ্গীত জীবনে ঘটে যাওয়া, লুকিয়ে থাকা নানা কথা বলবেন কুমার বিশ্বজিত্। আড্ডার বাইরেও অনুষ্ঠানে থাকবে কুমার বিশ্বজিতের কণ্ঠে চারটি গান। গানগুলো হলো, ‘ভালোবাসি ভালোবাসি তোমাকেই ভালোবাসি’, ‘আমার তুমি ছাড়া কেউ নেই আর’, ‘কিছুই নাকি দেইনি তোমায়’ এবং ‘বলো না তুমি ছাড়া’। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ১০টা ৪৫ মিনিটে এটিএন বাংলায়।