বদরুল আনাম সৌদের রচনা ও নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় ঈদের বিশেষ টেলিফিল্ম ‘গোলমেলে’ প্রচার হবে আজ বিকেল ০৩টায় এসএ টেলিভিশনে।
স্ত্রী টিয়া মারা যাওয়ার পর থেকেই মোজাফফর সাহেবের সংসারে তিনি আর তার ছেলে ছাড়া কেউ নেই। ক’দিন ধরে মোজাফফর সাহেব ছেলের ওপর খুবই বিরক্ত। ছেলে চন্দন চায় মিউজিশিয়ান হতে, আর মোজাফফর সাহেব মনে করেন মিউজিক শখ হতে পারে, পেশা নয়। এ নিয়েই চলে বাবা ছেলের দ্বন্দ্ব।
হঠাত্ একদিন এক লেসফিতাওয়ালির সাথে দেখা হয় চন্দনের। যিনি দেখতে হুবহু চন্দনের মায়ের মতো। চন্দন মনে মনে বুদ্ধি আঁটে একে মা সাজিয়ে বাড়ি নিয়ে যাওয়ার। এই লেসফিতাওয়ালির সাথে দেখা হয় চন্দনের বাবারও। তিনিও অন্য এক বুদ্ধি আঁটেন তাকে নিয়ে।