রাজধানীতে পুলিশ-ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ৫

রাজধানীতে পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে সাইনবোর্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মনোজ প্রভাকর, নায়েক জাকির হোসেন ও আনসার সদস্য মো. জগলু এবং বাসের দুই যাত্রী। আহত বাসযাত্রীদের পরিচয় জানা যায়নি।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পিকআপ ভ্যানের চালক নায়েক জাকিরের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর কর বিষয়টি নিশ্চিত করেছেন।