চলতি বছরের অক্টোবরের শেষের দিকে চালু হতে পারে ইউটিউবের সাবস্ক্রিপশন সার্ভিস। ইউটিউবের কনটেন্ট মালিকদের কাছে পাঠানো এক ইমেইলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রিকোড।
পাঠানো ইমেইলে নতুন 'বিজ্ঞাপন মুক্ত ইউটিউব' এর জন্য নীতিমালায় সম্মতি জানাতে বলেছে ইউটিউব। আর এজন্য ২২ অক্টোবর পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছে।
তবে এই সাবস্ক্রিপশন সার্ভিসের ব্যাপারে এখনো কিছু জানায়নি ইউটিউব। ফলে বিজ্ঞাপনমুক্ত হওয়ায় কিভাবে ইউটিউব এখান থেকে আয় করবে, সে ব্যাপারটি এখনও পরিষ্কার নয়।
এর পাশাপাশি এই বিশেষ সেবা পেতে প্রতি মাসে কতো খরচ করতে হবে, তাও এখনও অজানা। আর তাই সব মিলিয়ে পুরো ব্যাপার জানতে অপেক্ষা করতে হবে অক্টোবরের ২২ তারিখ পর্যন্ত।