স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত রয়েছেন। সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক শুরু হয়।
এর আগে সকাল পৌনে ১১টায় ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারলের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি মন্ত্রণালয়ে আসেন।
তাদের দেয়া প্রতিবেদন থেকেই বাংলাদেশ সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
সোমবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু নিরাপত্তার আশঙ্কা দেখিয়ে সফর আপাতত স্থগিত করে তারা।
এতে সূচি অনুযায়ী দুই ম্যাচের টেস্ট সিরিজটির বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে।