মেহেদী হাসান জনির রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘যদি মনে পড়ে যায়’ মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে আজ দুপুর ১২টা ১০ মিনিটে।
বাস্তবতার হাত ধরেই একবার দেখা হয়েছিল মম ও অপূর্ব’র। তারপর থেকে শুধুই স্বপ্ন আর অপেক্ষা মমর। কিন্তু সেই অপেক্ষায় সাড়া আর দেয় না অপূর্ব। পারিবারিকভাবে মমর বিয়ে ঠিক হয়ে যায়। স্বপ্নগুলো ভাঙতে থাকে তার। অপেক্ষার পালা শেষ করে একসময় মম রাজি হয়ে যায় বিয়েতে। আর অপূর্ব? অজানা সেই অধ্যায়টি জানার জন্য দেখতে হবে টেলিফিল্ম ‘যদি মনে পড়ে যায়’।
টেলিফিল্মটিতে অভিনয় করেছেন অপূর্ব, মমসহ অনেকে।