যুদ্ধাপরাধের অভিযোগে হবিগঞ্জের দুই সহোদর ও তাদের এক চাচাতো ভাইয়ের বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর জন্য ২১ অক্টোবর দিন ধার্য করে দিয়েছে।
তিন আসামি হলেন- বানিয়াচং উপজেলার মহিবুর রহমান বড় মিয়া, তার ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং তাদের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক।
তাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চারটি ঘটনায় হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণে জড়িত থাকার অভিযোগ আনা হয়।