কাঁশবনে স্নিগ্ধ শরৎ

ইট-পাথরের রাজধানীতে জীবন-যাপন যতটা সহজ-স্বাচ্ছন্দ্যময় হয়েছে ‘সুখী-সমৃদ্ধ’ নাগরিক ঠিক ততটাই প্রকৃতি থেকে দূরে সরে গেছে।
 
নগরজীবন আর নাগরিক রীতিনীতির কৃত্রিমতা তার অকৃত্রিম মানবসত্তা ও জীবনবোধকে কুরে কুরে নিঃশেষ করে দিচ্ছে। জীবিকার সু-সংস্থান হওয়ার সুবাদে সচ্ছল শহুরে নাগরিক হয়তো কখনো ছুটে যাচ্ছেন প্রকৃতির কাছে- তার কোলে একটু আসন পেতে নেয়ার জন্য। কিন্তু ক্ষণিকের ঐ ঠাঁইটুকু কৃত্রিমতার পুরু আবরণ তার সত্তা থেকে মুছে দিতে পারে কী? রাজধানীর উত্তরা মডেল টাউন এলাকায় রড-সিমেন্ট-কংক্রিটের রাহুমুক্ত খানিকটা ফাঁকা জমিতে জেগে ওঠা ঘন কাশবন, নাগরিক আর নগরজীবনকে ডেকে যেন কৃত্রিমতা পরিহারের সেই আহ্বানই জানিয়ে যাচ্ছে।