পেছন থেকে তিনটি গুলি করা হয় তাবেলাকে

 
ইতালীয় নাগরিক তেজারে তাবেলাকে কাছাকাছি দূরত্ব থেকে পরপর তিনবার গুলি করা হয়। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশের ময়নাতদন্ত করা হয়। পরে ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ আবু শামা সাংবাদিকদের এই তথ্য জানান।
 
কাজী মোহাম্মদ আবু শামা জানান, একটি গুলি তাবেলার বামহাতের বাহুতে লেগৈ বেরিয়ে গেছে। দুটি গুলি পিঠ দিয়ে ঢুকেছে। তার মধ্যে একটি বুকের দিক দিয়ে বেরিয়ে গেছে। আরেকটি আটকে ছিল। ময়নাতদন্তের সময় বুকের ভেতর আটকে থাকা গুলিটি বের করা হয়েছে।
 
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে থেকে কাছাকাছি দূরত্ব থেকে গুলি করা হয়েছে।
 
রাতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ জানিয়েছে ।
 

তবে আইএসের এই দাবির সত্যতা যাচাই হয়নি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।