‘আম্পায়ার’ মারজুক রাসেল

এবার আম্পায়ার হচ্ছেন মারজুক রাসেল। ইশতিয়াক আহমেদের রচনায় ও অতুল রাকিবের পরিচালনায় এশিয়ান টিভির ঈদের বিশেষ নাটকে ‘আম্পায়ার’ চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে মারজুক রাসেলের সঙ্গে অভিনয় করেছেন অর্ষা। এটি অর্ষা ও মারজুক রাসেল জুটির প্রথম নাটক।
নাটকের গল্পে দেখা যাবে, মারজুক রাসেল একজন বেকার মানুষ, এলাকার মানুষের খোঁজ খবর রাখেন সবসময়। মহল্লার বড় ভাই মারজুক রাসেল ঘটনাচক্রে অর্ষার প্রেমে পড়েন। অর্ষার মন পাওয়ার জন্য নানান চেষ্টা করতে থাকেন তিনি। এভাবে চলতে থাকে নাটকের গল্প।
IMG0
ঘটনা চক্রে মহল্লার একজন ব্যর্থ বড়ভাই মারজুক রাসেল কিভাবে একজন সফল আম্পায়ার হয়ে উঠেন সে গল্পই উঠে এসেছে নাটকটিতে। নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। পিআর প্রোডাকশনসের ব্যানারে নির্মিত নাটকটি প্রচার হবে ঈদের সপ্তম দিন বৃহস্পতিবার রাত ১০টা ০৫ মিনিটে এশিয়ান টিভিতে।