মেডিকেলে ভর্তিচ্ছুদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি

 
পরীক্ষার ফলাফল বাতিল ও নতুন পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি হয়েছে। বুধবার দুপুরে শাহবাগ থেকে অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ।
 
IMG0
 
পুলিশের রমনা জোনের এডিসি মো. জসিম জানিয়েছেন, আন্দোলনকারীদের প্রথমে শাহবাগ ও পরে রমনা থানায় নিয়ে যাওয়া হয়েছে।
 
IMG1
 
আন্দোলনের অংশ হিসেবে আজ সকালে শহীদ মিনারে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অবস্থানের কথা ছিল। তবে পুলিশ দেখে সেখানে না গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে তারা রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হন। এরপর তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে যেতে থাকেন।
 
IMG2
 
মিছিলটি পাবলিক লাইব্রেরির সামনে গেলে সেখানে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধ্বস্তাধ্বস্তি হয়। সেখান থেকে কমপক্ষে ১০ জনকে পুলিশ আটক করে নিয়ে যায়।
 
IMG3
 
গত ১৮ সেপ্টেম্বর সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া হয়। ২০ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয়। এরপর থেকেই প্রশ্নফাঁসের অভিযোগে ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে আসছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।