মানবতাবিরোধী অপরাধ

সালাহউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ

 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির চূড়ান্ত রায় প্রকাশ পেয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহাসহ আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর স্বাক্ষরের পর বুধবার এই রায় প্রকাশ পায়।
 
রায় প্রকাশের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে সালাহউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদকে রিভিউ দাখিল করতে হবে।
 
সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম জানিয়েছেন, রায় প্রকাশ পেয়েছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে রায় ওয়েবসাইটে দেয়া যাবে।
 
মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাহউদ্দিন কাদেরকে ফাঁসির রায় দিয়েছিল ট্রাইব্যুনাল-১ এবং একই ধরনের অপরাধে মুজাহিদ ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে তারা পৃথক পৃথক আপিল করেন। ঐ আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ড বহাল রাখে। আপিলের রায় দেয়ার দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলো।