রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষ সিরিয়ায় সেনা অভিযানের অনুমোদন দিয়েছে। এর ফলে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে রাশিয়ার বিমান হামলা চালানোর পথে আর কোন বাধা থাকল না। বুধবার বিদেশে সৈন্য পাঠানোর বিষয়ে বিতর্কের পর প্রস্তাবটির পক্ষে ভোট দেন অধিকাংশ পার্লামেন্ট সদস্য। খবর বিবিসির।
রাশিয়া সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে। তবে খুব শিগগির স্থল সেনা পাঠানোর কোন পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।