সিরিয়ায় ফ্রান্সের প্রথম হামলায় ৩০ আইএস জিহাদি নিহত

 
সিরিয়ায় ফ্রান্সের প্রথম বিমান হামলায় ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের ৩০ জিহাদি নিহত হয়েছে। এদের মধ্যে ১২ শিশু সৈন্য রয়েছে। বুধবার এক পর্যবেক্ষণকারী সংস্থার বরাত দিয়ে খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এপি।
 
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ জানিয়েছেন, পাঁচ ঘণ্টার ওই অভিযানে ছয়টি ফাইটার জেট অংশ নেয়। এতে আইএসের একটি ক্যাম্প ধ্বংস করা হয়। জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে হামলা সম্প্রসারণ করার ঘোষণা দেয়ার পর প্রথমবারের মতো এই হামলা চালালো দেশটি।
 
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস এর মুখপাত্র রামি আব্দেল রহমান আইএসের প্রশিক্ষণ শিবিরে ফ্রান্সের বিমান হামলায়র খবরের সত্যতা নিশ্চিত করেছেন।