জাকারবার্গের বাড়িতে হ্যান্ড ওয়াশ পাঠানোর হিড়িক!

 
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে নরেন্দ্র মোদীর সফরকে যখন সফল বলে প্রচার করছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি, তখন মার্কিন মুল্লুকে শুরু হয়েছে অভিনব মোদী বিরোধী প্রচারণা।
 
প্রথমে বেশ কয়েকজন সিলিকন ভ্যালির বাসিন্দা ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গের বাড়িতে হ্যান্ডওয়াশ পাঠাতে শুরু করেন। বাড়িতে হ্যান্ডওয়াশ পাঠিয়ে লেখা হয়েছে, জাক, হাত ধুয়ে নাও "Zuck, wash your hands!"
 
আসলে এটা ইন্টারনেট দুনিয়ায় মোদী বিরোধী একটা প্রতিবাদের মাধ্যম। ২০০২ গুজরাট দাঙ্গায় মোদীর ভুমিকার কথা বলে ফেসুবক প্রধানকে বলা হয়েছে, ''ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে তোমার হাতেও রক্তের দাগ লেগে আছে। তাই হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নাও।'
 
IMG0
 
আন্দোলনকারীরা দাবি করেছে জাকারবার্গের বাড়িতে ইতিমধ্যে ২৫০ বোতল হ্যান্ডওয়াশ পৌঁছে গেছে। প্রতিটি বোতলে গুজরাট হিংসায় নিহত মানুষদের নাম উত্‍সর্গ করে হয়েছে। সূত্র: জিনিউজ