বলিউডের নতুন ‘লভ বার্ড’ নিয়ে জোরেশোরেই চলছে গুঞ্জন। শোনা যাচ্ছে, জ্যাকুলিন ফার্নান্দেজ নাকি অর্জুন কপুরে মজেছেন। বি-টাউনে বেশ কিছু দিন ধরেই চলছে এমন কানাকানি।
তবে তাদের কাছে এ নিয়ে জানতে চাইলে আকাশ থেকে পড়েন দুজনেই! তারা এতটাই অবাক হয়েছিলেন যে উপস্থিত সাংবাদিকরাও ঘাবড়ে যান। জ্যাকুলিন বলে ওঠেন, ‘ওহ! মাই গড।’ তার পর সকলের সামনে সত্যিটা স্বীকার করে নেন তিনি। অর্জুন তার বহু দিনের বন্ধু। তবে তার সঙ্গে যে ডেটিং করছেন না, তা স্পষ্ট করে দেন নায়িকা।
জ্যাকুলিনের কথায়, 'ইন্ডাস্ট্রিতে আমার প্রথম বন্ধু সোনম। আর অর্জুন ওর ভাই হওয়ায় ওর সঙ্গেও প্রথম দিন থেকে বন্ধুত্ব। তখন আমি বরুণ ধাওয়ান, রণবীর কপুর, রণবীর সিং কাউকে চিনতাম না। তবে অর্জুনের সঙ্গে আমার শুধুই বন্ধুত্বের সম্পর্ক।'
তাদের এই সম্পর্ক নিয়ে কয়েক দিন আগেই বেশ বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই শ্রীলঙ্কান সুন্দরী। তিনি বলেছিলেন, সম্পর্ক নিয়ে সকলে তাকেই প্রশ্ন করছেন। অর্জুনকেও প্রশ্ন করা উচিত। সূত্র: আনন্দবাজার