ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থার সদর দফতর ইউনেস্কোতে সোমবার বাংলাদেশি শিল্পীদের আঁকা ছবি নিয়ে সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
'Resilient Bangladesh: Living in Harmony with Nature' শীর্ষক প্রদর্শনীতে বাংলাদেশী শিল্পীদের আঁকা ৩০ টি চিত্র কর্ম স্থান পেয়েছে ইউনেস্কোর মিরো গ্যালারিতে। প্রদর্শনীটি যৌথভাবে উদ্ভোধন করেন ইউনেস্কোর নির্বাহী সম্পাদক ভ্লাদিমির রায়াবিনিন এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি এম শহীদুল ইসলাম। এ সময় পাশে ছিলেন ফ্রেঞ্চ সিনেটর জেরম দূরিয়ান।
IMG0
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউনেস্কোর উদ্যোগে এ প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে।
চিত্রকর্মে বাংলাদেশের প্রকৃ্তি, বন্যা, সাইক্লোনসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে কিভাবে বাংলাদেশের লোকজন লড়াই করে বেঁচে থাকে সে দৃশ্যটি বারবার প্রতিফলিত হয়েছে।
IMG1
প্রদর্শনী অনুষ্ঠানে এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্র শিল্পী প্রফেসর রফিকুন্নবী, চিত্রশিল্পী শাহাবুদ্দীন, মুখাভিনেতা পার্থ প্রতিম মুজমুদার, শিল্পী মনিরুজ্জামান, চিত্রশিল্পী শাহাদাৎ হোসেইন সহ প্যারিসের বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দরা। প্রদর্শনীটি দর্শকদের জন্য ২ অক্টোবর পর্যন্ত উম্মুক্ত থাকবে।