মেক্সিকোয় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

মেক্সিকোয় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন অভিবাসী​ নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ২৯ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়ার।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয়  চিয়াপাস রাজ্যে একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। সেন্ট্রাল আমেরিকার অভিবাসী বোঝাই একটি ট্রাকে উল্টে গেলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।  

আরো পড়ুন: ট্রাম্পের সাবেক সহযোগীর ৪ বছরের কারাদণ্ড 

সরকার এটর্নি জেনারেলের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, একটি ট্রাকে করে মধ্য আমেরিকার এসব অভিবাসন প্রত্যাশীকে নিয়ে যাওয়ার সময় গুয়েতমালা সীমান্তবর্তী মেক্সিকোর চিয়াপাস রাজ্যে দুর্ঘটনাটি ঘটে।

ইত্তেফাক/এসআর