এক বিকেলের সুখ-দুঃখ

ঈদুল আযহা উপলক্ষে এনটিভিতে আজ রাত ৮টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘এক বিকেলের সুখ-দুঃখ’। আনিস চৌধুরীর মূলগল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সাগর জাহান। রতন রিপনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অপি করিম, সজল নূর, মুনিরা মিঠু প্রমুখ।

 

রেবা টেনিস খেলোয়াড়। প্রতিদিন সে প্র্যাকটিস করতে মাঠে আসে। শহীদ নামের একটি ছেলে তাকে অনেক পছন্দ করতো। এক সময় তাদের মধ্যে বন্ধুত্ব, ভালোবাসা এবং পরে বিয়ে। খেলা শেষ করে রেবার বাসায় ফিরতে রাত হতো। একদিন শহীদ তাকে টেনিস খেলা ছেড়ে দিতে বলে। রেবা কিছুতেই মেনে নিতে পারেনি। এক পর্যায়ে রেবা তার প্রিয় টেনিস খেলাও ছেড়ে দেয়।

 

কিন্তু হঠাৎ একদিন শহীদ তার রুম গোছাতে গিয়ে রেবার পুরোনো এক বন্ধুর চিঠি পায়। তারপর দু’জনের মধ্যে সেই চিঠি নিয়ে কঠিন ঝগড়া হয়। রেবা শহীদের বাড়ি থেকে তার মায়ের বাড়িতে চলে যায়। তারপর অনেক ঘটনার পর রেবা একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়, গল্প মোড় নেয় অন্যদিকে।