রাজধানীতে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরা থেকে শাইদুল ইসলাম (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার ৩৫৫ নম্বর বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। শাইদুল কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোরগাছি গ্রামের মৃত আলফাস আলীর ছেলে।
 
দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, বুধবার রাতে ৩৫৫ নম্বর বাসার আশপাশের লোকজন গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ওই বাসা থেকে গলিত লাশটি উদ্ধার করে। শাইদুল ইসলাম কীভাবে মারা গেছেন তা ময়নাতদন্ত রিপোর্ট পেলেই জানা যাবে বলে জানান তিনি।
 
ময়নাতদন্তের জন্য রাতেই লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।