‘তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে’

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে একথা জানানো হয়েছে।
 
অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, ঢাকা এবং সিলেট বিভাগের ২/১ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
 
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার ব্যাপারে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও আজকে সর্বনিম্ন তাপমাত্রা সীতাকুণ্ডে ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
 
আরো বলা হয়েছে, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাংশ হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।
 
আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৫০ মিনিটে।