বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে একটি মামলায় তিন কার্য দিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে ঢাকার সিএমএম আদালত।
বৃহস্পতিবার একটি মামলায় ১০ দিনের রিমান্ড ও জামিন আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম (এমএম) মো. আতাউল হক তদন্ত কর্মকর্তাকে এ নির্দেশ দেন।
উল্লেখ্য, ১৮ আগস্ট বেলা ১১টার দিকে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এর আগে শওকত মাহমুদকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে বেশ কয়েকবার রিমান্ডে নেয়া হয়। ২০১৫ সালের শুরুতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাগুলো করা হয়।