হিলারি ক্লিনটনের ই-মেইলের নতুন তালিকা প্রকাশ

হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকার সময়ে যে সমস্ত ই-মেইল পাঠিয়েছেন এবং গ্রহণ করেছেন বুধবার সেগুলোর ৬ হাজার ৩০০ পৃষ্ঠার একটি নতুন তালিকা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। ওই সময়ে তিনি বিতর্কিতভাবে একটি ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন।


ই-মেইলগুলোতে গোপনীয় ও স্পর্শকাতর তথ্য ছিল। পররাষ্ট্র দপ্তরের একটি ওয়েবসাইটে এ ধরনের মোট ৩ হাজার ৮৪৯টি দলিল থেকে এগুলো প্রকাশিত হয়। ২০১০ ও ২০১১ সালের মধ্যে এই ইমেইল বার্তা আদান প্রদান করা হয়।

 

মে মাস থেকে এই নিয়ে পঞ্চম দফা এগুলো প্রকাশ করা হল। হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে মহাফেজখানাতে রাখার জন্য যে সমস্ত ই-মেইল পাঠিয়েছেন তার মোট ৩৭ শতাংশ প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ২১৫টি নতুন ই-মেইলের সন্ধান পেয়েছে। আগের তারিখ দিয়ে এগুলোর গায়ে মার্কিন কর্তৃপক্ষ শ্রেণীভুক্ত তকমা দিয়েছিল। বাসস