রাজধানীর দক্ষিণখানে সাইদুল ইসলাম (২৮) নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে ফায়দাবাদ এলাকার ৩৫৫ নম্বর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
সাইদুলকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকা্লের কারণ জানতে পারেনি।
নিহতের ভাই জোবাইদুল ইসলাম জানান, সাইদুল একটি গার্মেন্টের সুপারভাইজার হিসাবে চাকরি করতেন। তারা তিন ভাই টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। ঈদের ছুটিতে তিনজনই গ্রামের বাড়িতে যান। সাইদুল ঈদের দিনই ঢাকায় চলে আসেন। বুধবার রাতে তিনিও ঢাকায় ফিরেন। ঘরের জানালা দিয়ে দেখেন খাটের ওপর তার ভাই পড়ে আছেন। পরে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করেন।
দক্ষিণখান থানার এসআই নূরে আলম সিকদার জানান, নিহতের নাকে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। তবে খুনের কারণ জানা যায়নি। আসামিদের ধরতে চেষ্টা করছে পুলিশ।
নিহত সাইদুলের পিতার নাম আলফাস আলী। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোরগাছি।