৯৯ টাকায় ১ জিবি ইন্টারনেট

৯৯ টাকায় ১ জিবি ইন্টারনেট কেনার সুবিধা দিচ্ছে গ্রামীণফোন। এই ইন্টারনেট প্যাকের মেয়াদ ৭ দিন। অফারটি পেতে ডায়াল করতে হবে *৫০০*৮৯#। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

এতে বলা হয়েছে, প্রমোশনাল ক্যাম্পেইনটি ২০ সেপ্টেম্বর ২০১৫ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলবে। গ্রামীণফোন এর সকল প্রিপেইড গ্রাহকগণ এই অফারটি উপভোগ করতে পারবেন। গ্রাহকগণ মাত্র ৯৯ টাকায় ১ জিবি ইন্টারনেট ক্রয় করতে পারবেন।

রেগুলার এবং বোনাস ভলিউম শেষ হলে গ্রাহকগণ মেয়াদ উত্তীর্ণের তারিখ পর্যন্ত ০.০১ টাকা/১০ কিলোবাইট হারে সর্বোচ্চ ২০০ মেগাবাইট পর্যন্ত ডাটা ব্যবহার করতে পারবেন। আনলিমিটেড এবং স্মার্ট প্ল্যান ব্যবহারকারী গ্রাহকগণ তাদের প্যাকেজ সমূহ ডিঅ্যাক্টিভেট না করে এই অফার গ্রহণ করতে পারবেন না।

ফ্রি ইন্টারনেটের সর্বোচ্চ স্পিড ১ এমবিপিএস। তবে গড় স্পিড বিভিন্ন হতে পারে। কেননা, ব্যবহৃত হ্যান্ডসেট, ভিজিটকৃত ওয়েবসাইট, সময়, স্থান ও বিটিএস থেকে দূরত্ব ইত্যাদির উপর ইন্টারনেট স্প্রিড নির্ভর করে। থ্রিজি স্পিড শুধুমাত্র থ্রিজি কাভারেজভুক্ত এলাকার জন্য প্রযোজ্য।