বিহার নির্বাচন-প্রচারণায় জনসভায় ভাষণ দেবেন মোদী

 
যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড সফর শেষে শুক্রবার দেশে ফিরে আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহার নির্বাচনের প্রচারণা চালাতেই তিনি আসবেন বলে জানা গেছে। এ সময় বাঙ্কা জেলায় একটি জনসভায় অংশ নিবেন তিনি। খবর এনডিটিভির।
 
বিহারে পাঁচ পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ঘোষণা আসার পর সেখানে এই প্রথম কোনো জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। বাঙ্কায় ১২ অক্টোবর প্রথম পর্যায়ে ভোট গ্রহণ করা হবে। গত বছর লোকসভা নির্বাচনে বিজেপি এখানে কোন আসন পায়নি।
 
তবে দল আশা করছে এই জনসভা তাদেরকে আসনটি পুনরায় পেতে সাহায্য করবে। এ সমাবেশের আগে মোদী ঝারখন্ডের খুন্তিতে অবস্থিত দেশের প্রথম সৌরবিদ্যুত্ চালিত দেওয়ানি আদালত উদ্বোবধন করবেন এবং একটি জনসমাবেশে ভাষণ দেবেন।