ব্রিটেনে শিশু পরিবহনে ধূমপান করলে ৫০ পাউন্ড জরিমানা

 
ব্রিটেনে শিশুদের বহনকারী যানবাহনে ধূমপান বন্ধে একটি আইন চালু হয়েছে। গাড়ির চালক এবং যাত্রী এই আইন ভঙ্গ করলে, পঞ্চাশ পাউন্ড জরিমানা গুণতে হবে। যদিও পুলিশ বলছে, প্রাথমিকভাবে মারমুখী আচরণ করা হবে না। খবর বিবিসি বাংলার।
 
এই আইনটি ব্রিটেন এবং ওয়েলসে কার্যকর হবে। স্কটিশ পার্লামেন্টে আগামী বছর এ সংক্রান্ত স্বতন্ত্র একটি আইন প্রণয়ন করার উদ্যোগ নেয়া হয়েছে।  আঠারো বছরের নিচে কোনো শিশু গাড়িতে থাকলে, গাড়ির কাচ নামিয়ে কিংবা সানরুফ খুলে ধূমপান করলেও, দায় এড়ানো যাবে না। ব্রিটিশ লাং (ফুসফুস) ফাউন্ডেশনের তথ্য মতে, প্রতি সপ্তাহে ৪ লাখ ৩০ হাজারের বেশি শিশু গাড়ির ভেতরে পরোক্ষ ধূমপানে ক্ষতিগ্রস্ত হচ্ছে।