ছবির চরিত্রে নিজেকে সম্পূর্ণ রূপে সাজিয়ে নিতে আগাগোড়াই অতুলনীয় বলিউডের প্রখ্যাত অভিনেতা আমির খান। আগামী সিনেমা নীতিশের ‘দঙ্গল’-এর জন্যও নিজেকে নতুনভাবে তৈরি করছেন মিস্টার পারফেকশনিস্ট। ওজন বাড়িয়ে হয়েছেন ৯৫ কেজি। এমনকি নিয়মিত আখড়ায়ও যাচ্ছেন। সিনেপর্দায় কুস্তিগির সাজতেই এতো কসরত। তবে শুধু আমির নয়, এবার একই কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন সালমান খানও। হরিয়ানার এক পালোয়ানের চরিত্রে এবার দেখা যাবে তাকে। তাই তো নিজেকে ডাবল সাইজে নিতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বজরঙ্গি ভাইজান।
আগামী ইদে মুক্তি পেতে চলেছে আলি আব্বসের আগামী ছবি ‘সুলতান’। তাঁর ক্যামেরায় বন্দি হবে আরও এক রিয়েল লাইফ হিরোর কাহিনী। সিনে পর্দায় সেই হিরো ‘ভাইজান’।
ভারতীয় গণমাধ্যমের খবর, লারেন স্টোভ্যালের কাছে প্রতিদিন চার ঘন্টা করে কুস্তির প্রশিক্ষণ নিচ্ছেন দাবাং খান। সেই সঙ্গে খাদ্য তালিকায় বাড়িয়ে দিয়েছেন ক্যালোরির পরিমাণও।