ভারতের দক্ষিণাঞ্চলের অন্ধ্র প্রদেশে পাঁচ বছর বয়সী একটি শিশুকে বলি দেয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, মাঠে খেলার সময় শিশুটিকে এক লোক অপহরণ করে নিয়ে যায়। এর পর শিরশ্ছেদ করে শিশুটির রক্ত তিনি তার বাড়ির আশপাশে ছিটিয়ে দেন।
অভিযুক্ত রাওকে তার গ্রামের পাশ থেকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তেজিত জনতা রাওকে আগুনে পুড়িয়ে মারার সময় তাকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থান আগুনে ঝলসে গেছে। অভিযুক্তকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে বেশ কিছু গ্রামবাসীকেও আটক করেছে পুলিশ।
প্রকাশম জেলার পুলিশ সুপার সিএইচ শ্রিকান্ত বিবিসি হিন্দিকে জানিয়েছেন, শিশুটিকে অপহরণ করে নিয়ে যাওয়ার কথা অপর একটি শিশু তার বাবাকে জানান। শ্রীকান্ত জানান, শিশুটিকে খুজতে রাও এর বাড়িতে গেলে শিশুটির রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় লোকজন।
স্থানীয়রা জানিয়েছেন, মানসিক সমস্যায় ভুগছিলেন রাও। এ কারণে এক বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল। সূত্র: বিবিসি