নির্মাতা, অভিনেতা ও উপস্থাপক হিসেবে নিজেকে প্রমাণ করার পর এবার বোধহয় ‘স্ট্যান্টম্যান’ হিসেবেও নিজেকে জাহির করছেন করণ জোহর।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন করণ। এখানেই শুটিংয়ের ফাঁকে ‘স্ট্যান্টম্যান’ হিসেবে নিজেকে ঝালাই করে দেখলেন তিনি।
ছবিটির অভিনেত্রী আনুশকা শর্মা তার টুইটার অ্যাকাউন্টে করণের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, করণ স্টান্টম্যানের মতোই একটি উঁচু দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করছেন।
ছবি পোস্টের সাথে বার্তায় আনুশকা লিখেছেন,‘ইয়ো করণ সো ফিট!!! খাতরো কি খিলাড়ি (অক্ষয় কুমার) আশা করি এটি আপনি দেখছেন।
‘খাতরো কি খিলাড়ি’ নামের একটি রিয়েলিটি শো’র উপস্থাপনা করেন বলিউপ অভিনেতা অক্ষয় কুমার। শো’টি নানা ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড নিয়ে নির্মিত। সূত্র: জি-নিউজ।