মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন প্রদেশে কমিউনিটি কলেজে গুলি করে নয় জনকে হত্যাকারীর ১৩ টি অস্ত্র ছিল। মার্কিন ফেডারেল এজেন্টরা এই কথা জানিয়েছেন।
ক্রিস হার্পার মার্সার নামের এই ব্যক্তি ওরেগনের উম্পকুয়া কমিউনিটি কলেজে ছয়টি বন্দুক নিয়ে আসেন। তার গুলিতে বিভিন্ন বয়সের নয়জন নিহত হন যার বেশির ভাগই ছিলেন ছাত্র। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মার্সার ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি থেকে আরো সাতটি বন্দুক উদ্ধার করে পুলিশ। ১৩ টি বন্দুকই যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন অনুযায়ী কেনা হয়েছিল, অর্থাৎ অবৈধ অস্ত্র দিয়ে এই ঘটনা ঘটনা হয়নি।
মার্সার ২০০৮ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং সেখানে প্রশিক্ষণের একমাসের মধ্যেই তাকে বহিষ্কার করা হয়। এটা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি যে তিনি কেন এই আক্রমণের ঘটনা ঘটিয়েছেন তবে ধর্মকে একটা ইস্যু বলে মনে করা হচ্ছে। গুলি করার সময়ে চিৎকার করে খ্রিস্টানদের অভিশাপ দিয়েছেন তিনি।
এছাড়া এটাকে সম্পুর্ণ মনোযোগ আকর্ষণ করার জন্যও করা হতে পারে ধারণা করা হচ্ছে। ভার্জিনিয়ায় লাইভ ব্রডকাস্টের সময় দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা ভেস্টার ফ্লানাগানের ঘটনার দিকে ইঙ্গিত করে সামাজিক গণমাধ্যমে করা একটি পোস্টে তিনি বলেন, যত বেশি মানুষ আপনি হত্যা করবেন তত বেশি লাইমলাইটে আসবেন। বিবিসি