তিউনিশিয়ায় গত জুনে এক জিহাদি বন্দুকধারীর হামলায় ৩৮ বিদেশি পর্যটক নিহত হওয়ার পর দেশে আরোপিত জরুরি অবস্থা তুলে নেয়া হয়েছে। শুক্রবার প্রেসিডেন্টের দপ্তর থেকে এ ঘোষণা দেয়া হয়।
বেজি কাইড ইসেবজি’র দফতরের এক বিবৃতিতে বলা হয়, গত ৪ জুলাই ঘোষিত জরুরি অবস্থার মেয়াদ ২ অক্টোবর শুক্রবার শেষ হয়েছে।
বিস্তারিত উল্লেখ না করে প্রেসিডেন্টের মুখপাত্র মোয়েজ সিনাউয়ি এএফপিকে বলেন, দেশে আরোপিত জরুরি অবস্থার মেয়াদ দু’মাস বাড়ানোর পর শুক্রবার মধ্যরাতে এই মেয়াদ শেষ হয়।বাসস