ইসলামিক স্টেট জঙ্গিরা লিবিয়ার পূর্বাঞ্চলের সিডরা বন্দরে হামলা চালিয়ে ১ সেনাসদস্যকে হত্যা করেছে। লিবিয়ার সামরিক বাহিনী এ খবর জানিয়েছে। বন্দরের ফটকরক্ষীদের গুলিতে ৪ জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিরা সেখানে একটি গাড়িবোমা বিস্ফোরণের চেষ্টা করেছিল। খবর সিনহুয়ার।
সিডরা লিবিয়ার সবচেয়ে বড় তেল বন্দর। আশপাশে সশস্ত্র সংঘর্ষের কারণে ২০১৪ সাল থেকে বন্দরটি বন্ধ আছে। লিবিয়ার তেলক্ষেত্রগুলো জঙ্গিদের টার্গেটে পরিণত হয়েছে। গত মার্চে জঙ্গিরা আল ঘানি তেলক্ষেত্রে হামলা চালায়। সে সময় ৯ বিদেশিকে অপহরণ করা হয়। আইএস সংশ্লিষ্ট জঙ্গিরা সির্ত ও দেরনা শহর নিয়ন্ত্রণ করছে। গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে চরম বিশৃংখলা বিরাজ করছে।