বিয়ের পিঁড়িতে গীতা বাসরা ও হরভাজান সিং

 
দীর্ঘদিনের প্রেম শেষে বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় ক্রিকেট দলে থাকা এক সময়কার নিয়মিত খেলোয়ার হরভাজানা সিং ও বলিউড অভিনেত্রী গীতা বাসরা। বেশ কয়েক বছর ধরে চলছে তাদের এই সম্পর্ক, কিন্তু বিষয়টি কোন মন্তব্য করেনি তাঁরা।
 
কিন্তু সম্প্রতি এই দুইজনের বিয়ের কার্ডের ছবি প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সঙ্গে সঙ্গে বিষয়টি দ্রুত ছড়িয়ে পরে সবার কাছে। বিষয়টি নিয়ে বেশ সাড়া পরে যায় উভয়ের ভক্তদের মাঝে। কিন্তু তারপরও এই দুইজনের পক্ষ থেকে কোন মন্তব্য মেলেনি।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া ছবিটি অনুসারে তাদের বিয়ে হওয়ার কথা এ মাসের ২৯ অক্টোবর। হারভাজানের বাড়ি জালান্ধার থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত হোটেল ক্লাব কাবানাতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা যায়। এ ছাড়াও বিয়ের কার্ডটিতে রয়েছে এই দুই প্রেমিকের খোদাই করা নাম।
 
এদিকে হিন্দুস্তান টাইম প্রকাশিত এক খবরে  ক্লাব কাবানা হোটেলে দায়িত্বরত কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, 'সেই সময়ের জন্য হোটেলটি বুক করা হয়েছে। কিন্তু যারা বুকিং দিয়েছে তাদের গোপনীয়তা রক্ষার্থে আমি পরিচয় দিতে পারছি না।'
 
সেখান থেকে আরো জানা যায়, ৫ দিন ব্যাপী বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে জাঁকজমকতারও কোন কমতি থাকবে না বলে জানিয়েছেন। হিন্দুস্তান টাইমস।