বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘সম্প্রতি দুই যুদ্ধাপরাধীর বিচারের রায়কে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে।’
শনিবার রাজধানীর সিরডাপ সম্মেলন কেন্দ্রে আয়োজিত মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘সাধারণ মানুষের জীবনকে নির্বিঘ্ন করা সকল রাজনৈতিক দলেরই দায়িত্ব। এটি কেবল সরকারের একার দায়িত্ব নয়। এ বছরের শুরুতে দেশে সহিংসতা সৃষ্টির মাধ্যমে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছিলো, সরকার অত্যন্ত দৃঢ় হাতে তা দমন করেছে। দুই বিদেশি নাগরিক হত্যা তারই ধারাবাহিকতা।’
খবর বাসসের।