আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, দেশে একটি 'আদালত অবমাননা আইন' থাকা উচিত। রবিবার সকাল সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে 'বিচার বিভাগীয় রিপোর্টিং' শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৯২০ সালে আদালত অবমাননার যে আইনটি করা হয়েছিল, বর্তমানে গণমাধ্যমের ব্যাপক সম্প্রসারণের ফলে তা অনেকটাই পুরোনো হয়ে পড়েছে। তাই শিগগিরি এ সংক্রান্ত একটি আইন করা হবে।
ল’ রিপোর্টাস ফোরাম এই কর্মশালার আয়োজন করে।