গাড়ির ওপর পড়ল গরু, অল্পে বাঁচলেন দুই আরোহী

 
পাহাড়ের কোল ঘেঁষে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে গাড়িতে চড়ে যাচ্ছিলেন দুজন। রাস্তা থেকে গাড়ি নিচে পড়ার বিপদ থাকলেও ওপর থেকে বিপদ আসতে পারে ঘুণাক্ষরেও এমন শঙ্কা করেননি কেউ। এমন সময় উপর থেকে গাড়ির ওপর পড়ল আস্ত একটি গরু।
 
ফ্রান্সের একটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, জায়গাটা পিরেনে পর্বতশ্রেণির কোলে ফ্রান্স এবং স্পেন সীমান্তের কাছে। পাহাড়ের উপর থেকে পা ফষ্কে একবারে গাড়ির বনেটের ওপর এসে পড়ে গরুটি। এতে দুজন আরোহী অক্ষত থাকলেও গাড়ির অবস্থা একেবারে যাচ্ছেতাই। অবশ্য গরুটি এত ভাগ্যবান ছিল না। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫০০ কেজির গরুটির।
 
স্পেন সীমান্তের কাছে প্যারত্যুস শহরে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন বাবা।