পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন আশির দশকের সাড়া জাগানো বাংলা চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা ও মুক্তিযোদ্ধা আদিল খান। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি নারায়ণগঞ্জে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর।
দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র থেকে নিজেকে দূরে রেখে আইন পেশা শুরু করেছিলেন তিনি । কিন্তু স্মৃতিশক্তি লোপ পাওয়ায় প্রায় এক বছর আগে সেটাও ছেড়ে দিয়ে পরিবারের সাথে সময় কাটাতেন।
তার পারিবারিক সূত্র জানায়, ‘আদিলের ডায়াবেটিসের সমস্যা ছিল। কিন্তু তা নিয়ন্ত্রণে ছিল। শনিবার রাতে বলেছিল যে, তার শ্বাসকষ্ট হচ্ছে। এটাই ছিল তার শেষ কথা।’