সরকার গঠনে প্রস্তুত পর্তুগালের প্রধানমন্ত্রী


পর্তুগালের প্রধানমন্ত্রী পেদ্রো পাসোস কোয়েলহো বলেছেন, তিনি একটি সরকার গঠনে ‘প্রস্তুত’।

লিসবনে তিনি তার সমর্থকদের বলেন, ‘আমরা দেশের প্রেসিডেন্টকে জানাব যে আমরা একটি সরকার গঠনে প্রস্তুত রয়েছি।’

রবিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তার ক্ষমতাসীন মধ্য-ডান জোট পুননির্বাচিত হওয়ার পর তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।