শাহজালালে ৩০ কেজি অবৈধ ওষুধ জব্দ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০ কেজি অবৈধ বিদেশি ওষুধ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা সদস্যরা।
 
আজ সোমবার দুপুরে এসব জব্দ করা হয়। 
 
শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, তুর্কি এয়ারলাইনসের একটি বিমানে চারটি কার্টনে ওই ওষুধগুলো বিমানবন্দরে আসে। ওষুধগুলোর বেশির ভাগই ক্যানসার ও প্রজনন বিষয়ক। রাজ করপোরেশনের নামে আমদানি নীতি বহির্ভূতভাবে এসব ওষুধ চয়েস এক্সপ্রেস কুরিয়ারের মাধ্যমে আসে। ওষুধগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকরও বলে জানানো হয়েছে।
 
শুল্ক গোয়েন্দা থেকে পাঠানো মোবাইল এসএমএস- এর মাধ্যমে এসব তথ্য জানানো হয়।