গ্রিসের সৈকতে ২ শরণার্থী শিশুর লাশ উদ্ধার

 
গ্রিসের কস দ্বীপের সৈকতে দুই শিশুর গলিত লাশ পাওয়া গেছে। ইউরোপে শরণার্থী সংকটের ক্ষেত্রে এটি সর্বশেষ মর্মান্তিক মৃত্যুর ঘটনা। গত সেপ্টেম্বরে তুরস্কের সৈকতে আয়লান কুর্দি নামের এক সিরীয় শরণার্থী শিশুর লাশের ছবি অনলাইনে ছড়িয়ে পড়লে ইউরোপীয় সরকারগুলোর প্রতি বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছিল।
 
এক বছরেরও কম বয়সের এক ছেলে শিশুর লাশ রবিবার ভোরে কস দ্বীপের সৈকত থেকে উদ্ধার করা হয়। শিশুটির পরনে সবুজ ট্রাউজার ও সাদা টি-শার্ট ছিল। অপেক্ষাকৃত বেশী বয়সী অপর শিশুটির পরনে নীল ট্রাউজার ও গোলাপি টি-শার্ট ছিল।
 
IMG0
 
প্রথম লাশটি উদ্ধারের কয়েক ঘণ্টা পর ওই একই যায়গায় দ্বিতীয় শিশুটির লাশ পাওয়া যায়। শিশুটির বয়স তিন থেকে সর্বোচ্চ পাঁচ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুটি লাশেই পচন ধরেছিল।
 
গ্রিসের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শিশু দু’টি অভিবাসন প্রত্যাশী পরিবারের হতে পারে বলে কর্তৃপক্ষ ধারণা করছে। তারা একটি ছোট নৌকাযোগে কস দ্বীপে যাওয়ার চেষ্টা করছিল। সূত্র: এএফপি