পীযূষ বন্দোপাধ্যায়সহ চারজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

 
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মালামাল কেনার নামে দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং মালয়েশিয়ার এক নাগরিকসহ চারজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার কমিশন এ মামলার অনুমোদন দিয়েছে বলে সূত্রের খবরে জানা গেছে।
 
মামলায় অভিযুক্ত হচ্ছেন- মালয়েশিয়ার নাগরিক জন নোয়েল, যন্ত্রপাতি সরবরাহকারী স্থানীয় প্রতিনিধি খন্দকার শহীদুল, প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম ও পীযূষ বন্দ্যোপাধ্যায়।
 
জানা গেছে, বিএফডিসির মালামাল কেনার নামে সরকারের ৩ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ৫২০ টাকার আর্থিক ক্ষতি সাধন করার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
 

শিগগিরই তেজগাঁও থানায় এঁদের বিরুদ্ধে মামলা করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে।