মৃত্যুর পরও ম্যাকডোনাল্ডসে কয়েক ঘণ্টা

 
মৃত্যুের পরও কয়েক ঘণ্টা হংকংয়ের ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে ছিলেন এক বৃদ্ধ মহিলা। ধারণা করা হচ্ছে আবাসন সমস্যার কারণে গৃহহীন মহিলাটি রাত কাটানোর উদ্দেশ্যে ২৪ ঘণ্টা খোলা থাকা এই রেস্টুরেন্টটি বেছে নেন। এ সময় তাকে ঘিরে রেস্টুরেন্টটি খাবারও পরিবেশন করে।
 
হংকংয়ের এক পুলিশ সদস্য জানান, একজন নারী রেস্টুরেন্টে এসে জ্ঞান হারিয়ে ফেলেছেন এমন রিপোর্টের ভিত্তিতে রেস্টুরেন্টটিতে যায় পুলিশ এবং মহিলাটিকে পরীক্ষা করে তারা বুঝতে পারে বেশ কয়েক ঘণ্টা আগেই সে মারা গেছে।
 
IMG0
হংকংয়ের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, রেস্টুরেন্টে প্রবেশের পর প্রায় ৭ ঘণ্টা এক স্থানে বসে ছিলেন বৃদ্ধ মহিলা। প্রথমে বুঝতে না পারলেও শেষে পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখে রেস্টুরেস্ট কতৃপক্ষ বুঝতে পারে বিষয়টি। তারা তাৎক্ষনিকভাবে পুলিশকে বিষয়টি জানায়।
 
সাউথ চায়না মর্নিং পোস্ট তার প্রতিবেদনে জানায়, ৫০ বছরের বেশি বয়সের এই নারী মাঝে মধ্যেই রেস্টুরেন্টটিতে রাত কাটাতো।