যুক্তরাষ্ট্রের ফিনিক্স শহর থেকে বোস্টনে যাচ্ছিল আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান। পথিমধ্যে পাইলটের অসুস্থতায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়, তবে বিমান মাটি স্পর্শ করার আগেই না ফেরার দেশে চলে যান পাইলট।
রোববার রাতের ফ্লাইট৫৫০-এ এ ঘটনা ঘটেছে বলে সোমবার আমেরিকান এয়ারলাইন্সের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি পাইলটের মৃত্যুর পর সহকারী পাইলট বিমানটির নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং বিমানটিকে ঘুরিয়ে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিরাক্যুস বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেন আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট৫৫০ রোববার মধ্যরাতের আগে ফোনিক্স ছেড়ে যায়, আর সোমবার সকালে গন্তব্যস্থলে পৌঁছায়।
এয়ারলাইন্সের মুখপাত্র মিশেলে মোহর জানিয়েছেন, উড্ডয়নের কিছুক্ষণ পর পাইলট অসুস্থবোধ করলে কো-পাইলট বিমানটিকে ঘুরিয়ে জরুরি অবতরণে বাধ্য হন। কিন্তু নামার আগেই মারা যান পাইলট। বিমানটির যাত্রীদের বোস্টন নিয়ে যাওয়ার জন্য নতুন একজন ক্রু-কে সিরাক্যুসে পাঠানো হয়, সেখান থেকে রওয়ানা হয়ে সোমবার ভোরে বিমানটি গন্তব্যস্থলে পৌঁছায়। বিমানটির পাইলটের মৃত্যুতে এয়ারলাইনের পক্ষ থেকে ‘গভীর শোক’ প্রকাশ করা হয়েছে এবং পাইলটের পরিবার ও তার সহকর্মীদের প্রতি ‘সমবেদনা’ জানানো হয়েছে বলে জানিয়েছেন মোহর।
এ ধরনের গুরুতর পরিস্থিতিতেও যাত্রীরা ‘ধৈর্য্য’ হারাননি বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি সামলানোতে আমরা নিশ্চিতভাবে অত্যন্ত দক্ষ, এসব কারণেই আমরা ককপিটে একজন অতিরিক্ত পাইলট রাখি। ডেইলি মেইল।